জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, জুলাই সনদ নিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত ও বিবেচনাবোধকে যারা প্রশ্নবিদ্ধ করে, তারা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে না।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ নির্বাচন চেয়েছিল, কোনো ষড়যন্ত্র নয়। তবে তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হয়েছে এবং অন্তর্বর্তী সরকারও এতে জড়িত ছিল।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন রাজনৈতিক সংকটের দিকে যেতে পারে।
সেমিনারে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।