বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪ Time View

দেশজুড়ে হামের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।

এ সময়ে দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭ হাজার ৬২৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com