সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

আজ তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০ Time View

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান আজ রোববার (৫ জুলাই) দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে।

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত আমির খানের নিজ বাসভবনে একান্ত পারিবারিক পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে নতুন জীবনের সূচনা করবেন এই তারকা জুটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়েতে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। তাদের মধ্যে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী রয়েছেন। এছাড়া বিয়েতে অংশ নিতে আমিরের কয়েকজন আত্মীয় বিদেশ থেকেও মুম্বাইয়ে এসেছেন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। অন্যদিকে গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে অংশ নেবে, যাকে সাধারণত প্রচারের আলো থেকে দূরে রাখা হয়।

ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাও খানের জন্ম হয়। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের সহ-অভিভাবক হিসেবে তারা এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করছেন।

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় প্রায় ২৫ বছরের। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর কয়েক বছর আগে তাদের আবার দেখা হয়। সেই পুরোনো বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

বর্তমানে গৌরী স্প্র্যাট মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ নামে একটি সেলুন পরিচালনা করছেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন। অতীতে তিনি বেঙ্গালুরুতেও দীর্ঘ সময় বসবাস করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com