দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
জানা গেছে, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছে টেইলর সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্র।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে বর-কনে দুজনেই ক্রিশ্চিয়ান ডিওরের হাউট কুতুরে বিশেষ ডিজাইনের বিয়ের পোশাক পরেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। এতে গায়ক বেনসন বুন, অভিনেতা হিউ গ্রান্ট ও ইথান হকসহ হলিউড ও সংগীত জগতের একাধিক তারকা উপস্থিত ছিলেন।
এদিকে, বিয়েকে ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। প্রিয় তারকাদের শুভেচ্ছা জানাতে অনেকেই জড়ো হন সেখানে। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থাও গ্রহণ করা হয়।