বলিউডের সুপারস্টার আমির খান আগামীকাল (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
জানা গেছে, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই বিয়েতে আমির খানের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবনের সূচনা উদযাপন করবেন এই অভিনেতা।
উল্লেখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুইবার বিবাহবিচ্ছেদের পরও তিনি সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে; তার আগের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।