শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠন অভিযোগটি দাখিল করেছে। নিয়ম অনুযায়ী অভিযোগটি পরবর্তী তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভকে অবমাননা করে একটি ভিডিও প্রকাশ করেছেন। এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে জুলাই আন্দোলনকে পরিকল্পিত ঘটনা হিসেবে উপস্থাপন এবং রাষ্ট্র ও আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com