সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ত্রিশালে ‘নজরুল সিটি’ গঠনে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

ময়মনসিংহের ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে ঘোষণা করা সম্ভব কি না, তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নজরুলের জন্ম এ ভূখণ্ডে না হলেও বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। স্বাধীনতা, সাম্য ও মানবতার চেতনায় তার সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, সমাজে বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি মানুষ ও প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com