সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ থিমে সাজছে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব আগামীকাল (৩ জুলাই, শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। কেয়া কসমেটিকসের সৌজন্যে নির্মিত এ পর্বটি সাজানো হয়েছে অতীতের বিভিন্ন জনপ্রিয় অংশ ও নতুন পরিবেশনা নিয়ে।

এর মধ্যে রয়েছে ২০১৬ সালের বাংলা নববর্ষে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা একটি বিশেষ পর্বের অংশ। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, গৌড়-সুলতানী আমলের ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যও এতে তুলে ধরা হয়েছে।

বর্তমান বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে এ পর্বে ফুটবল বিষয়ক পুরোনো তথ্যবহুল ও আকর্ষণীয় অংশগুলো পুনঃসম্পাদনা করে যুক্ত করা হয়েছে। পাশাপাশি রয়েছে মানবিক ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিবেদন।

এতে চাঁপাইনবাবগঞ্জের আম, সর্পপ্রীতি নিয়ে সচেতনতামূলক প্রতিবেদন, মাগুরার হালিমের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের গল্প এবং খুলনার কুতুবুদ্দিন আহমেদের মানবিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। বিদেশি অংশে রয়েছে গ্রীসের রাজধানী এথেন্স ও ইভজোন্স সেনাদল নিয়ে বিশেষ প্রতিবেদন।

অনুষ্ঠানে স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জকে ঘিরে একটি নৃত্য পরিবেশনা এবং অফিসিয়াল অসঙ্গতি নিয়ে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামাও রয়েছে। এছাড়া গম্ভীরা পরিবেশনা, বিদ্রূপাত্মক নাট্যাংশ, নানি-নাতি ও মামা-ভাগ্নে পর্বসহ বিভিন্ন জনপ্রিয় অংশও দেখানো হবে।

রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com