শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

লস অ্যাঞ্জেলসে ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

সিনেমার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে আরও একধাপ এগিয়ে গেলেন বলিউড তারকা শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর কলকাতা নাইট রাইডার্সের মালিকানার পর এবার যুক্তরাষ্ট্রে নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন তিনি।

ক্যালিফোর্নিয়ার পোমোনায় অবস্থিত ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে গড়ে তোলা হয়েছে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’, যা মেজর লিগ ক্রিকেটে শাহরুখের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। ক্রিকেটের বিশ্বায়নে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

স্টেডিয়ামটির পরিচালনায় রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান, আর জমি ও অবকাঠামোর মালিকানা ফেয়ারপ্লেক্স কর্তৃপক্ষের। দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে নাইট রাইডার্স গ্রুপ এই মাঠটি পরিচালনা করবে। গ্রুপে শাহরুখ ছাড়াও আছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

এক ভিডিও বার্তায় শাহরুখ বলেন, এই যাত্রা স্বপ্ন হিসেবে শুরু হলেও এখন তা বাস্তবে রূপ নিয়েছে। তার মতে, নতুন এই স্টেডিয়াম শুধু ক্রিকেট নয়, বিনোদন ও পারিবারিক আয়োজনের কেন্দ্র হিসেবেও কাজ করবে।

উল্লেখ্য, বর্তমানে শাহরুখ খান তার নতুন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যা মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com