শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

জয়া আহসানকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন, যেখানে স্ত্রী ও সন্তানসহ জয়া আহসানকে ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা যায়।

পোস্টের ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, “শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।” সঙ্গে একটি কালো হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি। তার এই পোস্টে আরও অনেকেই জয়া আহসানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, জয়া আহসানের প্রকৃত নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। শৈশব থেকেই নাচ, গান ও চিত্রাঙ্কনে তার গভীর আগ্রহ ছিল।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ ও ‘বিউটি সার্কাস’-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

ভারতীয় সিনেমাতেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেন জয়া আহসান। সেখানে তিনি ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’ ও ‘কড়ক সিং’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে দেশে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং নয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। ভারতেও তিনি তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com