শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বিশ্বমঞ্চে ফিফার পোস্টে বাংলা লাইন ‘যদি লক্ষ্য থাকে অটুট ’

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন আন্তর্জাতিক অঙ্গনে স্থান পেয়েছে বাংলা গান। ফিফার একটি অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় বাংলা গানের লাইন ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’।

সম্প্রতি ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তন নিয়ে করা একটি পোস্টে কোনো অনুবাদ ছাড়াই এই বাংলা লাইনটি ব্যবহার করে ফিফা। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়।

প্রকাশের অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২ হাজার মন্তব্য এবং ৭৮০টির বেশি শেয়ার হয়।

ফিফার এই ব্যবহারকে ঘিরে ফুটবলপ্রেমী ও বাংলা সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। অনেকেই এটিকে আন্তর্জাতিক মঞ্চে বাংলা সংস্কৃতির এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।

গানটির রচয়িতা গীতিকার আসিফ ইকবাল জানান, ২০০৪ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার জন্য তিনি গানটি লেখেন। পরে এটি প্রেরণাদায়ী একটি জনপ্রিয় গানে পরিণত হয়।

নকীব খানের সুরে গানটি গেয়েছিলেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নীসহ একাধিক শিল্পী।

ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল ও জার্মানিসহ বিভিন্ন দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রেক্ষাপটে ফিফার এই ব্যবহারকে অনেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য বিশেষ সম্মান হিসেবে দেখছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com