ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে মালদ্বীপের একটি রেস্টুরেন্টে কেয়া পায়েলকে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেখানে তাদের কথোপকথন ও ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ওই তরুণের পরিচয় ও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে কেয়া পায়েলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। এর আগেও তাদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
সূত্র আরও জানায়, কেয়া পায়েল ও প্রাচুর্য বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন। দুই পরিবারের পক্ষ থেকেও বিষয়টি জানা রয়েছে এবং সম্পর্কটি ইতিবাচকভাবে নেওয়া হচ্ছে। এমনকি ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে এখনো কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।