শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

প্রতিকূল পরিস্থিতির কারণে স্থগিত হলো কেটি পেরিরি কনসার্ট

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৩ Time View

দীর্ঘ ১৭ বছর পর আবারও বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘রক ভারখটার’ উৎসবে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় পপ তারকা কেটি পেরির। প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হলেও শেষ মুহূর্তে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় সরকারি নির্দেশনার ভিত্তিতে অনুষ্ঠানটি বাতিল করে আয়োজকরা।

কনসার্ট বাতিলের পর নিজের ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেয় কেটি পেরি। কেটি পেরি বলেন, তিনি মঞ্চে উঠার ঠিক আগমুহূর্তে তিনি জানতে পারেন অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, কনসার্টি না হওয়ায় ভক্তদের মতো তিনিও সমানভাবে মন খারাপ করেছেন। তবে ৫৫ হাজার দর্শকের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আবহাওয়া তার নিয়ন্ত্রণে নয়, তাই অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে এই মঞ্চে গান গেয়েছিলেন তিনি। তাই এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
জনপ্রিয় র‍্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com