শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

পাকিস্তানি পাত্র-কে বিয়ে প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন নীহা

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৫ Time View

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিজের প্রেমের খবর জানিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। এর পর থেকেই সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শুরু হয় তার হবু স্বামীকে নিয়ে নানা জল্পনা।

এমন সব গুঞ্জনের মাঝে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী। নীহা বলেন, ‘আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা। আর বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল—এই দেশগুলোর নাম কোথা থেকে আসল? আমি সময় হলে নিজেই সব জানাব। ধন্যবাদ।

এদিকে শোনা যাচ্ছে, পাকিস্তানের কোনো এক ছেলের সঙ্গে প্রেম রয়েছে অভিনেত্রীর। কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাঁদের পরিচয় হয় এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হলুদ লাগানো হাতের একটি ছবি পোস্ট দিয়েছিলেন নীহা। যদিও তখন এই কে একটি নাটকের অংশ বলে দাবি করেছিলেন। তবে তখন থেকেই তার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সোমবার তিনি আবারও ফেসবুকে জানান, তিনি ‘এনগেজড’। তিনি বলেন, আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।

সময় হলেই অভিনেত্রী নিজেই সব জানাবেন। তত দিন পর্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে মিথ্যা তথ্য না ছড়ানোর অনুরোদ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com