শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

পরিচালক ইশানের বিরুদ্ধে পারসা ইভানার গুরুতর অভিযোগ

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৫ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা তার পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন পরিচালক ফারহাদ আহমেদ ইশান-এর বিরুদ্ধে।

রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে পারসা ইভানা অভিযোগ করেন, তিনি গত সাত মাস ধরে তার প্রাপ্য পারিশ্রমিকের অপেক্ষায় আছেন, তবে এখনও সম্পূর্ণ অর্থ পাননি। তিনি জানান, শুধু তিনি নন, তার টিমের আরও অনেক সদস্যও এখনো পারিশ্রমিক পাননি।

পারসার দাবি, তার নিজের কিছু পাওনা বাকি থাকলেও বিষয়টি তিনি মেনে নিতে পারতেন। তবে যারা দিন আনে দিন খায় কিংবা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ শুরু করেছে, তাদের প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া অনুচিত। তিনি বলেন, এমন একটি ইন্ডাস্ট্রি চান যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান থাকবে না।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশান গণমাধ্যমে নিজের দায় স্বীকার করে জানান, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তিনি পারসার পুরো পারিশ্রমিক পরিশোধ করতে পারেননি। তবে দ্রুত বকেয়া পরিশোধ করার আশ্বাস দেন তিনি।

একইসঙ্গে তিনি পারসার কিছু অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, প্রোডাকশনসহ অনেকেই তার কাছে টাকা পান—এটি সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, দু’একজন ছাড়া সবাইকে পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। তিনি আরও জানান, তার মা অসুস্থ থাকায় দীর্ঘদিন হাসপাতালে ব্যস্ত থাকায় কাজ করতে পারেননি, ফলে আর্থিক সংকট তৈরি হয়েছে।

পরিচালক আরও অভিযোগ করেন, বিষয়টি পারসাকে জানানোর পর তিনি হুমকির মুখে পড়েছেন এবং কিভাবে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তা দেখে নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া অভিনেত্রী তার ব্যক্তিগত মোবাইল নম্বর ফেসবুক পোস্টে প্রকাশ করায় তিনি হেনস্তার শিকার হচ্ছেন বলেও দাবি করেন।

পারিশ্রমিক জটিলতা প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ে শুটিং শেষ না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তার দাবি, জয়দেবপুরে একটি গ্রামীণ লোকেশনে শুটিং চলাকালে পর্যাপ্ত সুবিধার অভাবে কিছু সময় নষ্ট হয়, ফলে তিনটি দৃশ্যের শুটিং সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে শিল্পীদের শিডিউল মেলানো না যাওয়ায় এবং পারসার পক্ষ থেকেও শিডিউল না পাওয়ায় শেষ পর্যন্ত ওই তিনটি দৃশ্য ছাড়াই নাটকটি মুক্তি দিতে বাধ্য হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com