শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী মিল্টন খন্দকার

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭১ Time View

দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন বরেণ্য সংগীতশিল্পী ও গীতিকার মিল্টন খন্দকার। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন।

স্ট্যাটাসে মিল্টন খন্দকার জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় অপারেশন করা হবে। তার চিকিৎসা করছেন ডা. ইয়াকুব আলী। একই সঙ্গে তিনি দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া কামনা করেন।

মিল্টন খন্দকার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ‘অঞ্জনা’, ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাব’, ‘তোমরা কাউকে বোলো না’ ও ‘আমি যে তোমার কে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তিনি দেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার লেখা ও সুর করা গান গেয়ে বহু শিল্পী জনপ্রিয়তা অর্জন করেছেন।

চার দশকের বেশি সময়ের সংগীত জীবনে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com