শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শ্রদ্ধা কাপুর–রাহুল মোদির সম্পর্কের গুঞ্জন ফের আলোচনায়

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৬ Time View

আবারও আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার রাহুল মোদির সম্পর্কের গুঞ্জন।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময় কফিশপ, রেস্তোরাঁ, সিনেমা প্রিমিয়ার ও বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। এসব মুহূর্তে বারবার ক্যামেরাবন্দিও হয়েছেন এই জুটি, যা তাদের সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও উসকে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে একটি সিনেমা হলে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে ছিলেন শ্রদ্ধা ও রাহুল। ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তারা সিনেমার মজার দৃশ্যে হাসিতে মেতে উঠেছেন।

ধারণা করা হচ্ছে, প্রেক্ষাগৃহের এক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। মুহূর্তের মধ্যেই সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এর আগেও বিমানে একসঙ্গে তাদের থাকার একটি ভিডিও প্রকাশ্যে আসে।

বলিউড সূত্রে জানা যায়, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে কাজ করার সময় থেকেই শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। এরপর থেকেই তাদের ডেটিংয়ের গুঞ্জন আরও জোরালো হয়। অতীতে একসঙ্গে তাদের একটি ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com