শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

গোবিন্দকে ঘিরে পরকীয়া ইঙ্গিত সুনীতার

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৪ Time View

বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন ও দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন তার স্ত্রী সুনীতা আহুজা।

সম্প্রতি শুরু হওয়া রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে উদ্বোধনী পর্বেই তিনি দাম্পত্য জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং অতীতের নানা বিতর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেন।

সুনীতা আহুজা জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি কঠিন সময়গুলো মেনে নেওয়াও জরুরি। তিনি দাবি করেন, গোবিন্দের জীবনে একাধিকবার পরকীয়ার গুঞ্জন থাকলেও সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তবে দীর্ঘদিন ধরে নানা পরিস্থিতি সহ্য করেই তিনি স্বামীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন।

তিনি আরও বলেন, অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এমন ঘটনা নতুন নয়। দীর্ঘ সময় গোবিন্দকে সমর্থন করার পর তিনি মনে করেন, পরের জন্মে গোবিন্দের মতো একজন জীবনসঙ্গী পাওয়ার যোগ্যতা তার রয়েছে।

অনুষ্ঠানে গোবিন্দের পায়ে গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনা নিয়েও মন্তব্য করেন সুনীতা। তিনি রসিকতা করে বলেন, তিনি নিজে কখনও লক্ষ্যভ্রষ্ট হন না। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তিনি বলেন, জীবনে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি থাকলে এমন দুর্ঘটনাও ঘটতে পারে।

দীর্ঘদিন ধরেই গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। নতুন এই মন্তব্যের পর বিষয়টি আবারও বলিউড অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com