শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

তাইওয়ানের প্রজেক্টে বাংলাদেশি ইশতিয়াক

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪১ Time View

তাইওয়ানের কাওশিয়ুং শহরে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল ইয়াং কোরিওগ্রাফারস প্রজেক্ট’। ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এশিয়া-প্যাসিফিক-এর আয়োজনে এই আন্তর্জাতিক আয়োজন চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

টানা তিন সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা অংশ নিচ্ছেন। এখানে তারা সৃজনশীল আদান-প্রদান, গবেষণা, সহযোগিতা এবং সমসাময়িক নৃত্যচর্চার নতুন সম্ভাবনা নিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন।

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার এস এম হাসান ইশতিয়াক ইমরান। বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত আটজন কোরিওগ্রাফারের মধ্যে স্থান করে নিয়েছেন।

প্রকল্প শেষে কাওশিয়ুং শহরে আয়োজিত দুটি উন্মুক্ত পরিবেশনায় অংশ নেবেন ইশতিয়াক। এমন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জানা যায়, তিনি প্রায় আড়াই দশক ধরে নৃত্যচর্চার সঙ্গে যুক্ত। এম. আর. ওয়াসেক ও সাজু আহমদের কাছে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পর ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কথক নৃত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে গুরু শ্রী অসিমবন্ধু ভট্টাচার্যের কাছে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)-এ নৃত্য প্রশিক্ষক ও কোরিওগ্রাফার হিসেবে যুক্ত আছেন। পাশাপাশি নিজের প্রতিষ্ঠান ‘কাথ্যাকিয়া—দ্য সেন্টার অব আর্টস’-এর কার্যক্রমও পরিচালনা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com