মুক্তির প্রথম দিনেই জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ মিউজিক ভিডিওটি ৮১ হাজারের বেশি ভিউ পেয়েছে। চলমান বিশ্বকাপ উন্মাদনার মাঝেও রোমান্টিক এই গানটি শ্রোতা-দর্শকদের মন জয় করছে।
গানটি প্রকাশিত হয়েছে অনুপম মিউজিকের ব্যানারে। প্রকাশের পর থেকেই ভিডিওটি দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে। এতে মডেল অলংকার চৌধুরীর মনোমুগ্ধকর পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়ছে। তার সঙ্গে দেখা গেছে শিফাত আমিন শুভকে।
নতুন গানটি প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, গানটি গাইতে গিয়ে তিনি ভীষণ আনন্দ পেয়েছেন। তার মতে, এর সুর, কথা ও সংগীতায়োজন অত্যন্ত প্রাণবন্ত।
‘বসন্তের কোকিল’ গানটি লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন, যিনি এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
গানটির ভিডিও পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী।