শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

আরব বক্স অফিসে ‘আসাদ’ ও ‘সেভেন ডগস’–এর লড়াই, দুই ছবিতেই লোকসানের শঙ্কা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৩ Time View

আরব চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বড় বাজেটের দুই সিনেমা ‘আসাদ’ ও ‘সেভেন ডগস’–এর বক্স অফিস লড়াই ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভিন্ন ধাঁচের এই দুটি চলচ্চিত্র নিয়ে দর্শক ও নির্মাতাদের প্রত্যাশা থাকলেও আয়-ব্যয়ের হিসাবে শেষ পর্যন্ত উভয় ছবিই লোকসানের ঝুঁকিতে পড়েছে।

মার্ভেল সিরিজ ‘মুন নাইট’–এর পরিচালক মোহাম্মদ দিয়াব পরিচালিত ‘আসাদ’–এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরব টেলিভিশনের জনপ্রিয় তারকা মোহাম্মদ রমজান। ঊনবিংশ শতাব্দীর অটোমান শাসিত মিসরের দাসপ্রথাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে এক আফ্রিকান তরুণের মুক্তি ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। তবে সমালোচকদের মতে, শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা থাকলেও ছবিটি শেষ পর্যন্ত প্রচলিত মেলোড্রামার গণ্ডিতেই আটকে গেছে।

অন্যদিকে সৌদি অর্থায়নে নির্মিত বড় বাজেটের অ্যাকশন-কমেডি ‘সেভেন ডগস’ পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। ছবিটিতে মিশরের তারকা করিম আবদেল আজিজ ও আহমেদ ইজ্জ ছাড়াও আন্তর্জাতিক তারকা মনিকা বেলুচি, সালমান খান ও মার্টিন লরেন্স অভিনয় করেছেন। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ–এর সহ-লেখনায় নির্মিত এই স্পাই-থ্রিলারে এক পুলিশ কর্মকর্তার আন্তর্জাতিক অপরাধ ও মাদক চক্রের বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইন-এর তথ্য অনুযায়ী, প্রায় ৪ থেকে ৭ কোটি ডলার বাজেটের ‘সেভেন ডগস’ মুক্তির প্রথম তিন সপ্তাহে আয় করেছে মাত্র ১ কোটি ৫০ লাখ ডলার। প্রচারণা থাকা সত্ত্বেও দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় প্রায় ৭০ শতাংশ কমে যায়।

অন্যদিকে প্রায় ৮০ লাখ ডলার বাজেটের ‘আসাদ’ মুক্তির এক মাসে মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাজার থেকে আয় করেছে প্রায় ২০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বক্স অফিসে আপাতত ‘সেভেন ডগস’ তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও দুই ছবিরই নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়েছে, ফলে বড় লোকসানের শঙ্কা থেকে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com