শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

একই দিনে বাবা-ছেলের জন্মদিন

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৮ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন আজ। একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও। ফলে প্রতি বছরের ২৭ জুন দিনটি বাবা-ছেলের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।

১৯৮৫ সালের ২৭ জুন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন অপূর্ব। আজ তিনি ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করলেন। অন্যদিকে ২০১৪ সালের একই দিনে জন্ম নেয় তার ছেলে জায়ান ফারুক আয়াশ।

২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন অপূর্ব। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে ‘তরুণ’ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন এই অভিনেতা। ২০১০ সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করলেও ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। একই বছরের জুলাইয়ে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। ২০২০ সালে সেই সংসারেরও ইতি ঘটে। ওই সংসারেই জন্ম নেয় তার একমাত্র ছেলে জায়ান।

পরে ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আনায়া। বর্তমানে স্ত্রী, কন্যা ও পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর পাশাপাশি ছেলে জায়ানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।

বাবা-ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন সহকর্মী, নির্মাতা এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।

এদিকে অভিনয়ের ব্যস্ততাও চলছে সমানতালে। বর্তমানে ওয়েব কনটেন্টেই বেশি মনোযোগী অপূর্ব। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হেডলাইন’। রহস্য, রোমাঞ্চ এবং সংবাদপত্রের আড়ালে লুকিয়ে থাকা এক গোপন সত্যকে ঘিরে নির্মিত এই ওয়েব ফিল্মে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ওয়েব ফিল্মটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com