শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৫ Time View

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের নির্ধারিত কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (২৬ জুন) এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজনের মাত্র এক দিন আগে স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রয়োজনীয় সব প্রস্তুতি, আনুষ্ঠানিকতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন তারিখ ঘোষণা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে টিকিট রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং দর্শকরা চাইলে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com