শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ঢাকায় আবারও গাইবেন আতিফ আসলাম, কনসার্ট ২৪ জুলাই

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৬ Time View

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও বাংলাদেশের মঞ্চে পারফর্ম করতে আসছেন। আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।

গত বছর স্থগিত হওয়া বহুল আলোচিত এই কনসার্টটি এবার পূর্ণাঙ্গ আয়োজনের মাধ্যমে পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকর্পোরেশন’ জানিয়েছে, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী এবার নতুন করে শোটি আয়োজন করা হচ্ছে।

আয়োজন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক কাজী রাফসান জানান, গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর পুনরায় প্রস্তুতি শুরু করা হয়। তিনি আরও বলেন, ২০২৫ সালের শো-এর জন্য যারা আগে টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। তারা শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে ‘Re-Apply’ প্রক্রিয়া সম্পন্ন করলেই নতুন টিকিট ইস্যু করা হবে। যাচাই শেষে টিকিট হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, এর জন্য কোনো অতিরিক্ত অর্থ লাগবে না।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজকরা তখন জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আয়োজনের আশ্বাসও দেওয়া হয়।

এদিকে আতিফ আসলাম নিজেও তার অফিসিয়াল ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে জানান, তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং পূর্বের টিকিট নতুন আয়োজনে বৈধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com