শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

স্বামীর জন্মদিনে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৪ Time View

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার বার্তা দিয়েছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও তিনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।

সম্প্রতি স্বামী আশফাকুর রহমান রবিন-এর জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, “প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।”

পূর্ণিমা আরও লেখেন, সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দোয়া করেন যেন নতুন বছরটি তার স্বামীর জীবনে সুখ, সুস্বাস্থ্য ও সফলতা বয়ে আনে।

তার এই আবেগঘন বার্তা ও দম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইতোমধ্যেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে তিনি পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০১৪ সালে তাদের কন্যাসন্তান আরশিয়া উমাইজা জন্মগ্রহণ করে।

পরবর্তীতে ২০২২ সালে বিচ্ছেদের খবর জানান এই অভিনেত্রী। এরপর তিনি আশফাকুর রহমান রবিন-এর সঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com