শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ওটিটিতে অভিষেকের প্রস্তুতিতে ছোট পর্দার অভিনেত্রী জিমের

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৯ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম এবার ওটিটিতে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। টেলিভিশনের পাশাপাশি প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করার জন্য ইতোমধ্যে একজন নির্মাতার সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই কোনো ওয়েব সিরিজে তাকে দেখা যেতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ঈদের প্রথম সাত দিনে সাতটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে তার সাতটি নাটক প্রচারিত হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ১২ থেকে ১৩টি নাটক ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং আরও নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কোথায় তুমি কোথায় আমি, সিন্ডিকেট বাদল, একই ছাদের নিচে, লাভ ওয়ান্স এগেইন, লাভস্টোরি ১৪ ও তোমায় উড়াবো রঙে—যেগুলো দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে বলে তিনি জানান।

মাফতুহা জান্নাত জিমের অভিনয়জীবন শুরু হয় শৈশব থেকেই। তিনি এনটিভির শাপলা কুড়ি ও আমরা সবাই রাজা অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। এরপর শিশুশিল্পী হিসেবে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করেন এবং দেবী সিনেমায় জয়া আহসান-এর ছোটবেলার চরিত্রেও অভিনয় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com