শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

৬০ বছর বয়সে নতুন অধ্যায়, বিয়ে করছেন আমির খান

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৮ Time View

দীর্ঘ দিনের অপেক্ষা আর নানা জল্পনা কল্পনা কাটিয়ে তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আগামী ৫ জুলাই নতুন করে বিয়ের পিড়িতে বসবে ষাট বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিজেই তার বিয়ের খবর টি জানান। তিনি জানান, কোনো ধরনের জাকজমক উৎসব বা বড় কোনো আয়োজন নয়। বরং দুই পরিবার ও  ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাদা মাটা ভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আমির খান আরও বলেন,মুম্বাইয়ে তার নিজের বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। সেখানে একেবারেই ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সারবেন তিনি

জানা যায়, পাত্রী আর অন্য কেউ নয়। তার দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট। ২০২৪ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। এরপর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি।

ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com