শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সাংহাই উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র সাফল্য

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৬ Time View

চীনে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ সম্মানজনক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র সাঁকোটা দুলছে। উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে সেরা চিত্রগ্রহণের পুরস্কার জিতেছেন সামিউল করিম সুপ্তক। নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’র জন্য এই স্বীকৃতি পান তিনি।

শনিবার (২০ জুন) উৎসবের সমাপনী দিনে জমকালো আয়োজনে ‘গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই বাংলাদেশের এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করে।

‘সাঁকোটা দুলছে’ চলচ্চিত্রটি সামাজিক কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার চাপে সংগ্রামরত তিন নারীর জীবনকাহিনি তুলে ধরেছে। পাশাপাশি এক অন্ধ তরুণীর স্বপ্নপূরণের লড়াই এবং একটি রহস্যময় হাতির আগমনকে ঘিরে এগিয়েছে ছবির গল্প।

ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম এবং মামুন রেজাসহ একঝাঁক তরুণ শিল্পী।

এদিকে, এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে হার ফার্স্ট টেস্ট। একই ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা জিতেছেন মা ফুফু। অন্যদিকে থাই চলচ্চিত্র নাইন টেম্পলস টু হেভেন-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সোমপোট চিডগাসর্নপংসে। আর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সোমপোপ সংকাম্পোল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com