রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

জল্পনার শেষ, পর্দায় আসছে যশের বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল আলোচিত মেগাবাজেট অ্যাকশন –ড্রামা ‘টক্সিক’এর। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রোববার (২১ জুন) নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন স্বয়ং যশ।

মনস্টার মাইন্ড ক্রিয়েশন এবং ভেঙ্কট কে. নারায়ণার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি প্রথম ঘোষণা করা হয় ২০২৩ সালে। এরপর ২০২৪ সালে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতার কারণে কাজ শুরুতে দেরি হয়। পরবর্তীতে ২০২৫ সালের একাধিক সময়ে মুক্তির তারিখ ঘোষণা করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়।

চলতি বছরের ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে সেই তারিখেও সিনেমাটি মুক্তি না পাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা ও জল্পনা তৈরি হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন তারিখ ঘোষণা করল নির্মাতা পক্ষ।

ছবিটি মূলত মাদকচক্র, অপরাধ এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন-ড্রামা, যেখানে থাকছে মারকাটারি অ্যাকশন দৃশ্যের পাশাপাশি আবেগঘন গল্প।

ছবিতে যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হুমা কুরেশি, যিনি ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ‘মেলিসা’ চরিত্রে দেখা যাবে রুক্মিণী বসন্ত–কে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন নয়নতারারা।

ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে, যাতে সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছাতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com