রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

হিজাব ছাড়া পারফর্ম, ইরানি গায়িকার বিরুদ্ধে কঠোর রায়

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭ Time View

হিজাব ছাড়া গান পরিবেশনের অভিযোগে ইরানের গায়িকা পারাস্তু আহমাদি ও তার সংগীত দলের আট সদস্যকে শাস্তির নির্দেশ দিয়েছে দেশটির আদালত। রায়ে তাদের ৭৪টি বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য সংগীতচর্চা থেকে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিদেশ ভ্রমণ ও অন্যান্য শিল্প-সংক্রান্ত কর্মকাণ্ডের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালে, যখন পারাস্তু আহমাদি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘কারাভানসারাই’ শিরোনামের একটি অনলাইন কনসার্টে অংশ নেন। সেখানে তিনি ঐতিহাসিক দেশাত্মবোধক গান ‘আজ খুনে জাভানানে ভাতান’ পরিবেশন করেন এবং পারফরম্যান্সের সময় হিজাব পরিধান করেননি।

পরবর্তীতে ওই কনসার্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পর আহমাদি ও সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করা হলেও পরে তাদের মুক্তি দেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান ছিল।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে অনলাইনে ‘অশালীন ও অনৈতিক’ কনটেন্ট প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

মানবাধিকারকর্মীদের মতে, এই রায় শুধুমাত্র একজন শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণের আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com