শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৩ Time View

স্ত্রী আফরা ইভনাত ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেতা জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

রোববার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক এই আবেদন করেন বলে জানান সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এর আগে, গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এলাকায় নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইকরা।

ঘটনার পর ওই রাতেই বাদী হয়ে থানায় মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com