শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মাতৃত্বের পথে সামান্থা

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৯ Time View

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি প্রথমবারের মতো মা হতে চলেছেন। যদিও এ বিষয়ে এখনো সামান্থা বা তার স্বামী, পরিচালক রাজ নিদিমোরুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি সামান্থার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে অভিনেত্রীর বেবি বাম্প সদৃশ অবয়ব নজরে আসার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা। তবে সামান্থা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

জানা যায়, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময় সামান্থা ও রাজ নিদিমোরুর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের ১ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা। তবে প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালের অক্টোবরে তারা যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নতুনভাবে এগিয়ে চলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com