শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

স্মৃতির পাতায় রাহুল, ছুটির পরিকল্পনায় আক্ষেপ প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৪ Time View

প্রায় আড়াই মাস আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

বর্তমানে ছেলে সহজকে নিয়ে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। পাশাপাশি কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন তিনি।

সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’র প্রচারণায় অংশ নিয়ে তিনি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন ও স্মৃতিচারণা নিয়ে।

সেখানে প্রিয়াঙ্কা জানান, গরমের ছুটিতে ছেলে সহজকে নিয়ে বান্ধবগড় ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল রাহুলের সঙ্গে, কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, শেষ মেসেজে তিনি রাহুলকে জানিয়েছিলেন, এখনো সময় আছে, পরে পরিকল্পনা করা যাবে। সেই কথাগুলো এখন তার কাছে কষ্টের স্মৃতি হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, “সময়কে আমরা অনেকটা ধরে নিই, কিন্তু আসলে সময় নেই। সময় থাকতে থাকতেই সবকিছু করে নেওয়া উচিত।”

বর্তমান পরিস্থিতি ও ছেলের মানসিক অবস্থা নিয়ে প্রিয়াঙ্কা জানান, তিনি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। ছেলে সহজ গান, কম্পিউটার, গেমস ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।

রাহুলের মায়ের প্রসঙ্গে তিনি বলেন, সবাই মিলে এই কঠিন বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছেন, তবে ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ দিয়ে আলোচনায় আসেন রাহুল ও প্রিয়াঙ্কা। পর্দার প্রেম পরে বাস্তব জীবনে রূপ নেয় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্পর্কের ওঠানামার পরও তারা একসঙ্গে ছিলেন সন্তানের টানে, তবে রাহুলের আকস্মিক মৃত্যুতে আবারও ভেঙে পড়েছে প্রিয়াঙ্কার জীবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com