কয়েক দিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর দিয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। এবার আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি, তবে এবার কোনো বিতর্ক নয়—তার গ্ল্যামারাস ব্রাইডাল লুক নিয়ে।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের সাজে কিছু ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে জানা যায়, এটি কোনো বাস্তব বিয়ের আয়োজন নয়, বরং একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক ফটোশুট।
ছবিতে বুবলীকে দেখা যায় জমকালো বেগুনি রঙের লেহেঙ্গায়, সঙ্গে আকর্ষণীয় সাদা রঙের গহনা এবং কপালে কালো পাথরের টিকলি। তার এই লুক ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।”
পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিগুলো নিয়ে চলছে প্রশংসা ও আলোচনা। অনেকেই তার ব্রাইডাল লুকের প্রশংসা করলেও, কেউ কেউ তার নবজাতক সন্তানের ছবির অপেক্ষার কথাও জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই শবনম বুবলী ও চিত্রনায়ক শাকিব খান দম্পতির ঘরে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান। নবজাতক কন্যার নাম রাখা হয়েছে শারলিন খান।