শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

অভিনেতা জাহের আলভী কারাগারে

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৬ Time View

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, জাহের আলভী এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাদের ভাষ্য অনুযায়ী, প্রেমের বিয়ের জেরে বাদী ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসার কারণে হয়রানিমূলকভাবে এই মামলা দায়ের করেছেন।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় তিনি নেপালে অবস্থান করছিলেন নাটক নির্মাণের কাজে, যেখানে গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আরও বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিসে ভুগছেন, তাই তাকে কারাগারে আটক রাখা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

উল্লেখ্য, এই মামলার অপর আসামি জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com