শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

আমিরের বিয়ের গুঞ্জনে কটাক্ষের মুখে কিরণ রাও

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪০ Time View

আগামী জুলাই মাসে বলিউডের ‘পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করতে পারেন—এমন গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন তার প্রাক্তন স্ত্রী ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও। তবে এবার তিনি আলোচনায় এসেছেন তার ব্যতিক্রমী সাজপোশাকের কারণে।

সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন কিরণ রাও। সেখানে তার অনন্য পোশাক ও সাজসজ্জা সবার নজর কাড়ে।

অনুষ্ঠানে কিরণের পরনে ছিল সাদা-কালো চেকের একটি শাড়ি, যা তিনি গামছার মতো করে গিঁট বেঁধে পরেছিলেন। ব্লাউজের পরিবর্তে পরেছিলেন একটি কালো টি-শার্ট। টি-শার্টটিতে লেখা ছিল, ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন’। চোখে চশমা ও কপালে ছোট্ট একটি টিপ থাকলেও মুখে ছিল না কোনো প্রসাধনীর ছোঁয়া।

এদিন তিনি ছেলে আজাদকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে হাসিমুখে আলোকচিত্রীদের সামনে ছবি তোলেন।

অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা। অনেকেই কিরণের স্বতন্ত্র রুচি ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। তাদের মতে, তিনি কখনোই প্রচলিত তারকাসুলভ চাকচিক্যের পেছনে ছোটেন না; বরং নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকই বেছে নেন।

তবে সমালোচনাও কম হয়নি। কিছু নেটব্যবহারকারী আমির খানের সম্ভাব্য তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনে কিরণকে কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, “আমিরের তৃতীয় বিয়েতেও কি তিনি এই পোশাকই পরবেন?” আরেকজন মন্তব্য করেন, “কিরণ রাও আসলে কী পরেছেন, কেউ কি বুঝিয়ে বলবেন?”

উল্লেখ্য, ২০২১ সালে আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ হলেও তাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় রয়েছে। তারা যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পরিচালক হিসেবেও বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন কিরণ। তার পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সিনেমাটি দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।

তবে পেশাগত সাফল্যের পাশাপাশি এবার সামাজিক মাধ্যমে নিজের ব্যতিক্রমী সাজপোশাক নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন কিরণ রাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com