শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সুইফটের বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন মামদানি!

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৩ Time View

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসি—এমন গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বক্তব্য দেন। সেখানেই আলোচনার ফাঁকে তিনি টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ের প্রসঙ্গ টেনে আনেন।

তিনি বলেন, একই সময়ে নিউইয়র্ক নিকসের খেলা, ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবস এবং টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠান থাকায় শহরটি সব অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত।

আমন্ত্রণ পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, কোনো আমন্ত্রণ পাননি এবং অনুষ্ঠানে যাচ্ছেন না, তবে শুভকামনা জানিয়েছেন।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও এখনো পর্যন্ত সুইফট বা কেলসি—কারও পক্ষ থেকেই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি, তাদের বিয়ের অনুষ্ঠান নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হতে পারে। সেখানে এড শিরান, সেলেনা গোমেজ, কার্লি ক্লস ও জিজি হাদিদের মতো তারকারা উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com