শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

স্টার সিনেপ্লেক্সে শুরু হচ্ছে ‘সামার বাংলা হিট ফেস্ট’

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৮ Time View

দর্শকদের জন্য নিয়মিত নানা আয়োজনের ধারাবাহিকতায় এবার বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ‘সামার বাংলা হিট ফেস্ট’ শিরোনামের এ উৎসবটি চলবে এক সপ্তাহব্যাপী।

আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলা এ আয়োজনে সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবে দেখানো হবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ, রায়হান রাফী পরিচালিত তাণ্ডব, তানিম নূর পরিচালিত উৎসব এবং মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর অভিনীত বনলতা এক্সপ্রেস।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। সেই আগ্রহকে আরও উৎসাহিত করতেই এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বাংলা সিনেমা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। অনেক দর্শক এখন পরিবার নিয়ে সিনেমা হলে আসছেন। এই ধারা অব্যাহত রাখতে এবং বাংলা সিনেমার দর্শক বাড়াতেই এ আয়োজন।

তিনি আরও বলেন, ভিন্ন ঘরানার এই চারটি চলচ্চিত্র সব বয়সী দর্শকদের হলে আকৃষ্ট করবে এবং ‘সামার বাংলা হিট ফেস্ট’ দেশীয় চলচ্চিত্রকে নতুন মাত্রা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com