অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন চিত্রনায়িকা পরিমণি। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরী।
ভিডিওতে দেখা যায়, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। আর সেই উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী।
ভিডিওটি প্রকাশের মাত্র ২২ ঘণ্টায় ১ লাখ ৯ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। যার মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারের অধিক।
অন্য সবার মতো পরীমণি ও তার প্রিয় দলের প্রতি সমর্থনের কথা জানিয়ে পরী বলেন, আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। তিনি বলেন, ‘মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।’
ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’ ছিলেন। পাশাপাশি আর্জেন্টিনার প্রতি পরীমণির এ ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরাও।