শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দীর্ঘ অপেক্ষার পর আসছে জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৮ Time View

দীর্ঘ অপেক্ষার পর ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়াল ‘আজও অর্ধাঙ্গিনী’।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান। গল্পের কেন্দ্রে ছিলেন সুমন (কৌশিক সেন)। তাঁর অসুস্থতাকে ঘিরে একসঙ্গে দেখা হয় তাঁর সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী গাঙ্গুলি) এবং বর্তমান স্ত্রী মেঘনা (জয়া আহসান)-কে। সেই আবেগঘন মুহূর্ত দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ছবির দ্বিতীয় অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান এবং অতীতের অমীমাংসিত গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন এই সিনেমা।

নির্মাতা কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন, ছবিটি আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিনি আরও জানান, এবারের গল্প কয়েক বছর পরের সময়কে কেন্দ্র করে এগিয়েছে। এবার একটি বিয়েকে ঘিরে আবারও মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা।

সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া পড়েছে। পাশাপাশি জানা গেছে, প্রচারণার অংশ হিসেবে শিগগিরই ছবিটির ফার্স্টলুক প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com