শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ঢাকায় আবারও অনুপম রায়! ২৬ জুন জমবে সুরের আসর

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৬ Time View

ঢাকায় আবারও সংগীত পরিবেশনায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার অনুপম রায় এবং তাঁর ব্যান্ড। দেশের শীর্ষস্থানীয় চা ব্র্যান্ড সিলনের উদ্যোগে আগামী ২৬ জুন রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ লাইভ কনসার্ট।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সন্ধ্যায় এই সংগীতানুষ্ঠান আয়োজন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কনসার্টে অনুপম রায় তাঁর জনপ্রিয় গান পরিবেশন করবেন। তাঁর সুর ও গানে শ্রোতাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।

এর আগে, ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালেও সহযোগী হিসেবে যুক্ত ছিল সিলন। এছাড়া ২০২৫ সালে বিশ্বখ্যাত জাল ব্যান্ড এবং বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজের লাইভ কনসার্টেও চা ব্র্যান্ডটি অংশীদার হিসেবে ছিল।

সিলন মিউজিক লাউঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের সোনালী যুগের সংগীত ও সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করার পাশাপাশি কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com