শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

চরকির বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৮ Time View

ওটিটি প্ল্যাটফর্ম চরকির আয়োজিত বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। চরকির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভাল’ উৎসবে তাকে এই সম্মাননা দেওয়া হবে।

জানা গেছে, অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সেরা কনটেন্ট ও শিল্পীদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হবে। এরই অংশ হিসেবে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে ‘৩৬-২৪-৩৬’ ওয়েবফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার।

এ ছাড়া সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা কনটেন্টের মনোনয়ন তালিকায় রয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’।

ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। চরকির ওয়েবসাইটে প্রবেশ করে সাবস্ক্রাইবাররা তাদের পছন্দের কনটেন্ট ও শিল্পীর পক্ষে ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ জনিত জটিলতায় লিভার ফেইলিওরে আক্রান্ত হয়ে গত ১৬ মে ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com