শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

কাজের জায়গায় প্রতিদ্বন্দ্বী নন মিথিলা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৯ Time View

কাজের জায়গায় কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলা। তার মতে, ক্যামেরার বাইরের জগতে সবাই মানুষ—এখানে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সম্পর্কই বেশি গুরুত্বপূর্ণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন মিথিলা। তিনি বলেন, প্রতিটি মানুষের আলাদা দক্ষতা ও যোগ্যতা রয়েছে, যা তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।

তার ভাষায়, “প্রতিটি মানুষের নিজস্ব কিছু যোগ্যতা থাকে, যা তাকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়। তাই কারও সঙ্গে প্রতিযোগিতায় নামার দরকার নেই। আমার যোগ্যতা থাকলে আমি কাজটা করতে পারব, আর না থাকলে যাই করি না কেন সেটি হবে না।”

সাক্ষাৎকারে নারী-পুরুষ সম্পর্ক ও সহমর্মিতা নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন তিনি। মিথিলা জানান, নারীদের পারস্পরিকবোঝাপড়া, আবেগ ও মানসিক সংযোগ তিনি আলাদা দৃষ্টিতে দেখেন।

তার মতে, “একজন নারী আরেকজন নারীর সঙ্গে যে ধরনের আবেগগত সম্পর্ক বা ইমোশনাল বন্ড তৈরি করতে পারে, মনের গভীর বিষয়গুলো সহজে ভাগ করতে পারে, তা অনেক সময় একজন পুরুষের ক্ষেত্রে পুরোপুরি একইভাবে প্রকাশ পায় না।”

মিথিলার এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com