শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ভিনগ্রহের রহস্য নিয়ে ফিরছেন স্পিলবার্গ, মুক্তি পাচ্ছে ‘ডিসক্লোজার ডে’

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯ Time View

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা স্টিভেন স্পিলবার্গ আবারও ফিরছেন ভিনগ্রহের প্রাণী ও কল্পবিজ্ঞানের রহস্যময় জগত নিয়ে। তার নতুন চলচ্চিত্র ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জুন। একই সঙ্গে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন স্টার সিনেপ্লেক্সে।

রহস্য, প্রযুক্তি, বিস্ময় এবং অজানাকে ঘিরে নির্মিত এ সিনেমার পুরো কাহিনি এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের আগমন এবং সেই সত্য গোপন রাখতে পরিচালিত এক বৃহৎ সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প।

সিনেমায় আবহাওয়া সংবাদকর্মীর চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। তার চরিত্রটি এক পর্যায়ে ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক ব্যক্তির ভূমিকায়, যিনি মানুষের সঙ্গে ভিনগ্রহের প্রাণীদের যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পান। অন্যদিকে কলিন ফার্থ অভিনয় করেছেন ক্ষমতাধর এক প্রশাসনিক কর্মকর্তার চরিত্রে, যিনি যেকোনো মূল্যে সেই সত্য আড়াল করতে চান।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি নব্বইয়ের দশকে স্পিলবার্গের আলোচিত চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’-এর চিত্রনাট্যকার হিসেবেও খ্যাতি অর্জন করেন।

উল্লেখ্য, প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণে অসামান্য অবদান রেখে স্টিভেন স্পিলবার্গ বিশ্ব সিনেমায় নিজের জন্য অনন্য একটি অবস্থান তৈরি করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী ১০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। পাশাপাশি তিনি তিনবার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com