শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শৈশব ও স্কুলজীবনের স্মৃতি তুলে ধরলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৫ Time View

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নিয়মিত ফটোশুট ও ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের শৈশব ও স্কুলজীবনের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে অপু বিশ্বাস ছোটবেলার বন্ধুদের সঙ্গে কাটানো দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, তার নাম “অপু” হওয়ায় ছোটবেলায় অনেকেই তাকে ছেলে ভাবতেন। এমনকি তার বাবার বন্ধু, কাকার পরিচিতজন এবং যারা তাকে আগে থেকে চিনতেন না, তারাও প্রথমে তাকে ছেলে হিসেবেই ধারণা করতেন।

স্কুলজীবনের প্রেমের অভিজ্ঞতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই সময়ে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তার ভাষায়, স্কুলজীবনে তিনি কখনোই প্রেমে জড়াননি। যদিও অনেকেই তাকে পছন্দ করত, তবে সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস খুব কমজনেরই ছিল বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com