সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮ Time View

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কণ্ঠসৌন্দর্য, শিল্পনিষ্ঠা ও গানের প্রতি ভালোবাসায় বাংলা সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন এই বরেণ্য শিল্পী।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় সৈয়দ আব্দুল হাদী বলেন, দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের কাছ থেকে তিনি যে ভালোবাসা ও সম্মান পেয়েছেন, রাষ্ট্রীয় পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া তাঁর জন্য আনন্দের বিষয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে তিনি সরাসরি গান পরিবেশন করবেন না। তবে তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো নতুন প্রজন্মের শিল্পী রাশেদ, আতিক, অপু আমান, কোনাল, অনন্যা ও সুস্মিতাসহ অনেকে পরিবেশন করবেন।

উল্লেখ্য, সৈয়দ আব্দুল হাদী এর আগে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি ১৯৭৮ সালে গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, ১৯৭৯ সালে কসাই এবং ১৯৯২ সালে ক্ষমা চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য এ পুরস্কার অর্জন করেন।

বাংলা গানের ইতিহাসে তাঁর কণ্ঠে গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার, আমি তোমারি প্রেম ভিখারি, যেও না সাথী, ও সূর্যোদয়ে তুমিসহ আরও বহু কালজয়ী গান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com