বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সেতুপতির ‘স্লামডগ ৩৩ টেম্পল রোড’-এর টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ Time View

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির নতুন সিনেমা স্লামডগ ৩৩ টেম্পল রোড-এর অফিসিয়াল টিজার প্রকাশ পেয়েছে। সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পাওয়া টিজারটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রকাশিত টিজারে বিজয় সেতুপতিকে দেখা গেছে এক অন্ধকার, গম্ভীর ও বিধ্বংসী চরিত্রে। অ্যাকশন, রহস্য ও আবেগঘন নানা মুহূর্তে ভরপুর টিজারটি সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

টিজারের শুরুতেই বিজয় সেতুপতির মুখে শোনা যায় একটি শক্তিশালী সংলাপ— “যারা অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সিনেমাটিতে বিজয় সেতুপতির বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সংযুক্তা। এছাড়া বলিউড অভিনেত্রী টাবুকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। খলনায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা দুনিয়া বিজয়।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। টিজারের রহস্যময় উপস্থাপনা দর্শকদের মধ্যে সিনেমাটিকে ঘিরে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

জানা গেছে, স্লামডগ ৩৩ টেম্পল রোড তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— এই পাঁচ ভাষায় প্যান-ইন্ডিয়া ভিত্তিতে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com