বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বলিউডে বয়স বৈষম্য নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮ Time View

বয়স মানেই কি সবকিছুর শেষ? বিনোদন জগতে বয়স নিয়ে চর্চা যেন এক চিরন্তন বাস্তবতা। বয়সের অদৃশ্য এক দেয়াল অনেক সময়ই থামিয়ে দেয় একসময় দর্শকের প্রথম পছন্দের অভিনেত্রীদের পথচলা। এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বলিউডে ক্যারিয়ার শুরু করার সময় তার বয়স ছিল ২০-এর কোঠায়। কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র পেতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। নিজের অবস্থান তৈরি করতেই বয়স ৩০ পেরিয়ে যায়। এরপর কোনো চরিত্রের জন্য গেলে অনেকেই তাকে বলতেন, “এই চরিত্রের জন্য আরও কম বয়সি অভিনেত্রী প্রয়োজন।”

তবে তার মতে, একই বিষয়টি পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না।

উদাহরণ হিসেবে তিনি শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং অক্ষয় কুমারের মতো তারকাদের প্রসঙ্গ টানেন। তাপসী বলেন, তারা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং এখনও তাদের নামেই ছবি তৈরি হয়। অথচ নারী অভিনেত্রীদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুযোগ অনেক কমে যায়।

বলিউডের এই প্রচলিত মানসিকতার কারণে অনেক যোগ্য অভিনেত্রীই যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হন বলে মনে করেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com