সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দ্বিতীয় বিয়ের গুঞ্জনে জেনিফার উইংগেট

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২ Time View

আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেট। গত কয়েক মাস ধরেই তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, খুব শিগগিরই নতুন জীবনে পা রাখতে পারেন এই অভিনেত্রী।

শুরুতে অভিনেতা কর্ণ ওয়াহির সঙ্গে জেনিফারের সম্পর্ক ও বিয়ের খবর ছড়িয়ে পড়লেও পরবর্তী প্রতিবেদনে ভিন্ন তথ্য সামনে এসেছে। বেশ কয়েকটি সূত্রের দাবি, জেনিফারের সম্ভাব্য জীবনসঙ্গী কোনো অভিনয়শিল্পী নন; তিনি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জেনিফার ও ইসমাইল বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন। তাদের বাগদানও সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

উল্লেখ্য, জনপ্রিয় টিভি সিরিজ দিল মিল গয়ে–এর শুটিং সেটে জেনিফার উইংগেট ও অভিনেতা কর্ণ সিং গ্রোভারের পরিচয় হয়। দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালে তারা বিয়ে করেন। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৬ সালে কর্ণ সিং গ্রোভার বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন।

তবে জেনিফারের নতুন বিয়ের বিষয়ে এখনো অভিনেত্রী বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com