শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

তারকাখচিত বিয়েতে শাকিব খান, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫২ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে দেখা গেছে।

জমকালো ওই আয়োজনে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল লুকে উপস্থিত ছিলেন তিনি। জানা যায়, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা খোরশেদ আলম খসরুর কন্যার বিয়ের অনুষ্ঠান ছিল এটি। অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের আরও একাধিক তারকার উপস্থিতিও লক্ষ্য করা যায়, যা পুরো আসরটিকে তারকাখচিত করে তোলে।

সবচেয়ে বেশি নজর কাড়ে শাকিব খানের উপস্থিতি। তিনি কনের সঙ্গে ছবি তোলেন এবং খসরুর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও সেলফিতে ধরা দেন এই জনপ্রিয় অভিনেতা।

বর্তমানে শুটিং ও বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। নিয়মিত কাজ ও জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মাঝে নিজের অবস্থান আরও শক্ত করে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com